নির্মাণের সময় ধসে পড়লো ২২ কোটি টাকার হাসপাতাল ভবনের ছাদ

পটুয়াখালী প্রতিনিধি
১৫ মার্চ ২০২৪, ০২:০৬ আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৫:১৬

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়েছে। বুধবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢালাইয়ের কাজ চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে রাঙ্গাবালী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শুরু করা হয়। সন্ধ্যায় হঠাৎ ছাদের সামনের অংশ ধসে পড়ে যায়। ভবনে নিম্নমানের নির্মাণসামগ্রী ও কাজে অনিয়মের কারণে এ ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী রাহাত দাবি করেন, ভবন নির্মাণে নিম্নমানের কোনও সামগ্রী ব্যবহার করা হয়নি। তবে শ্রমিকদের গাফিলতির এবং সেন্টারিংয়ে ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ঘটনায় উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীসহ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,গলাচিপা থেকে আলাদা হয়ে রাঙ্গাবালী উপজেলা গঠিত হয় ২০১২ সালে। বিচ্ছিন্ন এই দ্বীপে জনসংখ্যা রয়েছে দুই লক্ষাধিক। তবে তাদের চিকিৎসার জন্য কোনও হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। এতে ২০২৩ সালের জুলাইয়ে স্বাস্থ্যসেবার জন্য ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণের উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদফতর। এ স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণকাজ পায় পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমানের মালিকানাধীন প্রাইম কনস্ট্রাকশন।  ১০ হাজার স্কয়ার ফুটের ভবনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা।

/এফআর/
সম্পর্কিত
হাসপাতাল থেকে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য
৭ রোগের জন্য আর্থিক সহায়তা দিচ্ছে সরকার, নতুন আবেদনের নির্দেশ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেলো পাঁচ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১৯২০
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব