ক্লাস চলাকালে অসুস্থ ৩৫ শিক্ষার্থী, স্কুল ছুটি ঘোষণা

ভোলা প্রতিনিধি
১৯ মার্চ ২০২৪, ১৭:০৬আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৭:০৬

ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে একে একে অন্তত ৩৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। চিকিৎসকেরা বলছেন, শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। এতে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের মধ্যে কারও মাথাব্যথা, কারও শরীর কাঁপা, কারও দুর্বলতা, কারও দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো অসুস্থতা দেখা গেছে। ওই স্কুলের সহকারী শিক্ষক আবু সাইয়েদ জানান, বেলা ১১টার দিকে ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করে জাহিদ নামের এক শিক্ষার্থী মাথাব্যথা নিয়ে ক্লাসে ঘুরে পড়ে। এরপর থেকে একের পর এক শিক্ষার্থী ক্লাসে ঘুরে পড়লে স্থানীয়রা ও শিক্ষকরা একত্রিত হয়ে তাদের উদ্ধার করে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে অন্তত ৩৫ জন শিক্ষার্থী ভর্তি আছে।

পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণির শিক্ষার্থীরাই অজানা এই রোগে আক্রান্ত হয়ে পড়ে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। এ ঘটনায় তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।

এদিকে, এ ঘটনায় অসুস্থ হওয়া শিক্ষার্থীদের স্বজনরা হাসপাতালে গিয়ে ভিড় করছেন। কেউ কেউ  সন্তানের এমন অসুস্থতা দেখে শঙ্কিত হয়ে পড়েছেন।

ভোলার সিভিল সার্জন ডা. একেএম শফিকুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে। সাধারণত মানসিক ও আবহাওয়া থেকে এই রোগে আক্রান্ত হয়ে থাকে। তিনি আরও জানান, হাসপাতালে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের কাউন্সেলিং করছে চিকিৎসকেরা।

/কেএইচটি/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ফিরছে কর্মব্যস্ততা
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের