জন্মের পর জঙ্গলে কাঁদছিল নবজাতক

বরিশাল প্রতিনিধি 
২৭ মার্চ ২০২৪, ২০:২১আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২০:২১

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজ সংলগ্ন জঙ্গলের ভেতর থেকে নবজাতকের কান্নার আওয়াজ আসছিল। পথচারীরা আওয়াজ পেলেও তাদের ধারণা ছিল পার্শ্ববর্তী কোনও বাড়িতে কান্না করছে। কান্নার আওয়াজ বাড়তে থাকলে তারা বুঝতে পারেন জঙ্গলের ভেতর থেকে আসছে। ওই সময় এক ব্যক্তি জঙ্গলের ভেতরে গিয়ে কাঁথায় মোড়ানো নবজাতককে কান্না করতে দেখে উদ্ধার করে নিয়ে আসেন।

উদ্ধারকারী ওই এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, ‘মঙ্গলবার রাতে জঙ্গলের ভেতর থেকে নবজাতকের কান্নার আওয়াজ শুনে এলাকার এক ছোট ভাই মোবাইলে বিষয়টি আমাকে জানান। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে ঘটনাস্থলে এসে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পাই। এরপর উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিই।’

গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম বলেন, ‘নবজাতক কন্যাশিশুটিকে কে বা কারা জঙ্গলে ফেলে রেখে গেছে। এলাকাবাসী উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তার বাবা-মায়ের পরিচয় পাওয়া যায়নি।’

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তৌকির আহমেদ বলেন, ‘রক্তমাখা অবস্থায় নবজাতককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পুলিশ। দেখে মনে হচ্ছে, মঙ্গলবার রাতের যেকোনো সময় তার জন্ম হয়েছে। জন্মের পর জঙ্গলে রেখে গেছেন স্বজনরা। শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। চিকিৎসা দেওয়ার পর কিছুটা সুস্থ হয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে আগৈলঝাড়া বেবিহোমে হস্তান্তর করা হবে।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম