পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আটক

পিরোজপুর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৪, ১০:০৯ আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১০:০৯

সাবেক এক নেতাকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ পিরোজপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় পিরোজপুর শহরের এলজিইডি অফিসের সামনে মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অনিরুজ্জামান আটক করেছে।

আটক অনিরুজ্জামান অনিক (৩৩) পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর পুত্র। গুরুতর আহত রায়হানকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়হান জানান, সন্ধ্যার আগে তিনি মঠবাড়িয়া থেকে পিরোজপুর শহরে আসেন। পরে শহরের এলজিইডি অফিসের কাজ শেষ করে বের হলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিরুজ্জামান অনিক কয়েকজন লোক নিয়ে গতিরোধ করেন। এ সময় অনিক তার কাছে জানতে চান, খোঁজ নেয় না কেন? এরপর নানা কথা বলে তাকে হঠাৎ মারতে শুরু করে। অনিক ও তার সঙ্গে থাকা কয়েকজন মিলে অনেক সময় তাকে মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসা ডা. রমজান আলী জানান, গুরুতর আহতাবস্থায় ছাত্রলীগ নেতা রায়হানকে আনা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি আসিকুজ্জামান জানান, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হানকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে অনিরুজ্জামানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রায়হান শহরের এলজিইডি অফিস থেকে বের হলে অনিরুজ্জামান লোকজন নিয়ে হামলা চালিয়ে মারধর করে। পরে পুলিশ খবর পেয়ে আহতকে উদ্ধার করেছে এবং অভিযুক্ত হেফাজতে নিয়ে আসে।

/এফআর/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব