মায়ের সঙ্গে মোবাইলে ভিডিও দেখার সময় বজ্রাঘাতে ছেলের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
২৩ মে ২০২৪, ১০:১২আপডেট : ২৩ মে ২০২৪, ১০:১২

বরগুনায় বজ্রাঘাতে সিফাত জুবায়ের (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার মা জোৎস্না আক্তার আহত হয়েছেন।

বুধবার (২২ মে) বিকাল সাড়ে ৩টার দিকে বরগুনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শীপেরখাল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের একই ওয়ার্ডের মাহাবুব আলমের ছেলে।

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, জুবায়ের দুপুরে ভাত খেয়ে তার মায়ের সঙ্গে বাড়ির পেছনে একটি কড়ই গাছের নিচে বসে মোবাইলে ভিডিও দেখছিল। হঠাৎ আকাশে মেঘ জমা হয়ে সেখানে বজ্রাঘাত ঘটে। সেই বজ্রাঘাতে জুবায়ের এবং তার মা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। জোৎস্না আক্তার গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

বরগুনা পৌরসভার সাবেক মেয়র শাহদাত হোসেন বলেন, ‘বিষয়টি আসলেই দুঃখজনক। তারপরও আল্লাহর হুকুম মেনে নিতে হবে। আমি খবর শুনে সঙ্গে সঙ্গে ছেলেটির বাড়িতে এসেছি। সুখে-দুঃখে এ পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ।’

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম