যানজট নেই বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ জুন ২০২৪, ১০:০৬আপডেট : ১৬ জুন ২০২৪, ১০:০৬

দক্ষিণবঙ্গের প্রবেশপথ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে ঈদযাত্রার শেষ দিনেও রবিবার (১৬ জুন) বাড়ি ফিরছেন দক্ষিণ-পশ্চিমঙ্গের মানুষ। তবে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ নেই। স্বাভাবিক সময়ের মতোই যানবাহন চলাচল করতে দেখা গেছে।

দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি মহাসড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে অনেকে পরিবারের সদস্যদের নিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। এ ছাড়া গরু বিক্রি শেষে খোলা ট্রাকে করে বাড়ি ফিরছেন দক্ষিণবঙ্গ থেকে ঢাকার হাটে গরু নিয়ে আসা অনেকে।

কর্তৃপক্ষ জানায়, রবিবার (১৬ জুন) ভোর থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ প্রান্তে যানবাহনের জটলা বা যাত্রীদের কোনও বিড়ম্বনা দেখা যায়নি। নির্বিঘ্নে ওই মহাসড়ক হয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছে যানবাহনগুলো।

পদ্মা সেতুর দক্ষিণবঙ্গ অভিমুখের টোল প্লাজায় ৭টি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় করা হচ্ছে। টোল আদায়ে প্রতি গাড়িতে সময় লাগছে মাত্র ৫-৬ সেকেন্ড।

এসব তথ্য নিশ্চিত করেছেন মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল হায়দার। তিনি জানান, ঈদযাত্রার শেষ দিনে রবিবার ভোর থেকে এই পথে স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে গন্তব্যে যাচ্ছে দক্ষিণ পশ্চিমবঙ্গের মানুষ।

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি