‘সাধারণ মানুষকে সেবাবঞ্চিত করা যাবে না’

পিরোজপুর প্রতিনিধি
০৬ জুন ২০২৪, ২৩:১৬ আপডেট : ০৬ জুন ২০২৪, ২৩:১৬

পিরোজপুরের নাজিরপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন বলেছেন, সাধারণ মানুষকে সেবাবঞ্চিত করা যাবে না। বৃহস্পতিবার (০৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।
 
নূরে আলম সিদ্দিকী শাহীন বলেন, ‘নাজিরপুর উপজেলা পরিষদের বাইরে ও ভেতরে যারা আছেন, তাদের প্রত্যেককে নিয়ে আগামী দিনের পথ চলতে চাই। উপজেলা পরিষদকে একটি পরিবার বানাতে চাই। যে পরিবারের প্রত্যেকে সমান অধিকারের সদস্য। আপনাদের অধিকারের জায়গা সীমাবদ্ধ নয়। এই উপজেলার মানুষ অসহায়। যোগাযোগব্যবস্থা অনুন্নত। আমি তাদের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘থানা, ভূমি অফিস, হাসপাতাল, সাবরেজিস্ট্রি অফিসসহ বিশেষ কিছু জায়গা আছে,  যেখানে সাধারণ মানুষের যাতায়াত বেশি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, সাধারণ মানুষ যেন সেবাবঞ্চিত না হয়। কোনোভাবেই তাদের সেবাবঞ্চিত করবেন না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, ভূমি কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রকৌশলী জাকির হোসেন ও জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
নির্বাচিত সরকারের আমলে অনির্বাচিত প্রশাসক আর কতদিন?
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব