হাসপাতালের ডাস্টবিনে পড়ে ছিল পলিথিনে মোড়ানো এক নবজাতক

বরগুনা প্রতিনিধি
১২ জুলাই ২০২৪, ০৯:৪৮আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৯:৪৮

বরগুনা সদর হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের মধ্যে চলাচলকারী রাস্তার ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে হাসপাতালের হারুন মিয়া নামের এক পরিচ্ছন্নতাকর্মী।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের পাশে রাখা ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

নবজাতক উদ্ধারকারী হারুন মিয়া বলেন, ‘প্রতিদিনের মতো আজকেও (বুধবার) ময়লা পরিষ্কার করার জন্য যখন ডাস্টবিনের কাছে যাই তখন দেখতে পাই পলিথিনে মোড়ানো কিছু একটা নড়াচড়া করছে। কাছে গিয়ে পলিথিন খুলে দেখতে পাই এক ফুটফুটে শিশু। তবে জীবিত অবস্থায় শিশুটি পড়ে আছে। আমি তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠায়। নবজাতকটি বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) আছে।’

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তাসকিয়া সিদ্দিকী বলেন, ‘বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হারুন মিয়া তার দায়িত্ব পালনের সময় ডাস্টবিন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতক দেখতে পায় । পরে তাৎক্ষণিক শিশুটি উদ্ধার করে শিশু ওয়ার্ডে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে উৎসুক জনতা শিশুকে একনজর দেখার জন্য ভিড় জমায়।’

তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে শিশুটির বয়স ২-১ দিন হতে পারে। শরীরের কিছু অংশ পিঁপড়ায় আক্রান্ত। বর্তমানে বরগুনা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে শিশুটি কে বা কারা রেখে গেছেন তা কারও জানা নেই। বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সমাজসেবা বিভাগকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে আইনি যা করণীয় তা করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
গাজীপুরের সেই মাদ্রাসাছাত্রীকে চার দিন পর উদ্ধার, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের