নিজ দলের এমপির বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলা আ.লীগ নেতার

ভোলা প্রতিনিধি
২১ আগস্ট ২০২৪, ২০:৫৪ আপডেট : ২১ আগস্ট ২০২৪, ২০:৫৪

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলসহ ৩৫ জনের বিরুদ্ধে দৌলতখান থানায় চাঁদাবাজির মামলা করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মাস্টার বাদী হয়ে এ মামলা করেন। মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম খান, সাবেক পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, তার ছেলে আকাশ আহমেদ ও ভোলা জজ কোর্টের সাবেক পিপি গোলাম মোর্শেদ তালুকদার কিরনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩০ জনকে। তারা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে আছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, গত ৩ আগস্ট বিকালে দৌলতখান পৌরসভার সাবেক মেয়র জাকির হোসেন তালুকদার ও তার ছেলে আকাশ বাদীকে নিজ বাড়ি থেকে জোর করে মোটরসাইকেলে তুলে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্যের বাসায় নিয়ে যান। সেখানে সাবেক এমপি বাদীর মাথায় পিস্তল তাক করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে গুলি করে মেরে ফেলার হুমকি দেন। খবর পেয়ে তার ছেলে আবদুল আউয়াল এসে তাকে উদ্ধার করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেল বলেন, ‘বুধবার সকালে বাদী থানায় এসে মামলা করেছেন। এজাহারে সাবেক এমপি আলী আজম মুকুলসহ পাঁচ জনের নাম উল্লেখ আছে। অজ্ঞাত ৩০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, সদ্য সাবেক এমপি আলী আজম মুকুলের বিরুদ্ধে নিজ রাজনৈতিক দলের নেতার এমন মামলার বিষয়টি নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা। 

এ ব্যাপারে জানতে চাইলে মামলার ৫ নম্বর আসামি ভোলা জজ কোর্টের সাবেক পিপি গোলাম মোর্শেদ তালুকদার কিরন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলাটি রাজনৈতিক কারণে করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা একটি মামলা। সরকার পতনের সুযোগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাটি করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব