মেঘালয় পুলিশের কাছে ছাত্রলীগের সাবেক সম্পাদকের লাশ, দেশে আনার আবেদন

পিরোজপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২৪, ২২:৪২আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ২২:৪২

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না (৬০) ভারতে যাওয়ার সময় মারা গেছেন। তার লাশ ভারতের মেঘালয় রাজ্যের উমকিয়ং থানা পুলিশের হেফাজতে আছে বলে জানিয়েছেন স্বজনরা। ইতোমধ্যে লাশ দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার বড় ভাই জাফর আলী খান।

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লাশ দেশে আনার জন্য মঙ্গলবার আবেদন করেছি। আবেদনে মেঘালয় রাজ্যের শিলংয়ে অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনারের কার্যালয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বলা হয়েছে।’

ইসহাক আলী খান পান্নার বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামে। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। একসময় দৈনিক বাংলার বাণীতে সাংবাদিকতা করেছেন। পিরোজপুর প্রেসক্লাবের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ইসহাক আলীর আত্মীয় জসিম উদ্দিন খান বলেন, ‘ঘটনার পর থেকে আমরা ইসহাক আলী খানের সঙ্গে থাকা কয়েকজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। তারা আমাদের জানিয়েছেন, গত সোমবার উমকিয়ং থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। লাশ এখন পুলিশের হেফাজতে মর্গে আছে। আমরা দ্রুত ভারত থেকে লাশ দেশে আনার চেষ্টা করছি।’

স্বজনরা জানান, শনিবার ভোররাতে মেঘালয়ের ডাউকি এলাকায় পাহাড় পার হওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয় মারা যান ইসহাক আলী। এরপর সোমবার মেঘালয় রাজ্যের উমকিয়ং থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর ইসহাক আলী খান রাজধানী ঢাকায় আত্মগোপনে ছিলেন। এরপর ভারতে যাওয়ার উদ্দেশ্যে সিলেটে যান। শনিবার ভোর ৪টার দিকে তিনিসহ কয়েকজন সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকা দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি এলাকায় যান। ভোর ৬টার দিকে ওই এলাকার একটি পাহাড়ে ওঠেন। পাহাড় পার হয়ে তাদের গন্তব্যে যাওয়ার কথা ছিল।

ইসহাক আলী খানের সঙ্গে থাকা চট্টগ্রামের আমিন নামের এক ব্যক্তির বরাত দিয়ে স্বজনরা জানান, পাহাড়ে ওঠার পর ইসহাক আলী খানের শ্বাসকষ্ট বেড়ে যায়। তিনি ঠিকমতো হাঁটতে পারছিলেন না। সঙ্গে থাকা দুই ব্যক্তি তাকে নিয়ে পাহাড়ি পথ ধরে চলার সময় তিনি মারা যান।

তবে অন্য একটি সূত্র বলছে, বিএসএফের তাড়া খেয়ে তার মৃত্যু হয়। ওই দিন সন্ধ্যায় ইসহাক আলী খানের লাশের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে স্বজন ও দলীয় নেতাকর্মীরা শোক প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, ইসহাক আলীর একটি পায়ের নিচের দিকে রক্ত ঝরছে।

১৯৯৪ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সর্বশেষ জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। ২০১৪ সালে তিনি পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান। কিন্তু ১৪-দলীয় জোটকে আসনটি ছেড়ে দেওয়ায় তাকে সরে দাঁড়াতে হয়।

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি