বরিশালে অভিযান চালিয়ে ইলিশের দাম ‘ঠিক পেয়েছে’ ভোক্তা অধিকার

বরিশাল প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:০১

ভারতে রফতানির বিষয়টি প্রচার হওয়ার পর বরিশালের বাজারে ইলিশের দাম বৃদ্ধি পাওয়ার খবরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ইলিশের মোকাম হিসেবে পরিচিত পোর্টরোড পাইকারি মৎস্য আড়তে অভিযানটি চালানো হয়। সেখানে দামের অসঙ্গতি না থাকায় কাউকে জরিমানা করা হয়নি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অভিযান চালানো হয়। তবে আগে থেকেই ইলিশের বেশি। এ কারণে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নাগালের বাইরে রয়েছে দাম। এরপর রফতানির খবরে আবারও দাম বৃদ্ধি পেয়েছে কি না তা দেখতে অভিযান চালানো হয়। কিন্তু অভিযানে দেখা গেছে, পূর্বের দামেই ইলিশ বিক্রি হচ্ছে। এ কারণে কাউকে কোনও জরিমানা করা হয়নি।

তবে অভিযানে মৎস্য পাইকারি ও খুচরা বিক্রেতাদের সর্তক করা হয়। আর খুচরা বাজারে যাতে কেউ বেশি দামে ইলিশ বিক্রি করতে না পারে সে জন্য মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়। কেউ যদি সিন্ডিকেট করে বেশি দামে বিক্রির চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আজ বাজারে এক কেজি ওজনের ইলিশ প্রতি মম ৬৮ হাজার, ১২০০ গ্রামের মণ ৭২ হাজার, এলসির মণ ৬২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। 

/এফআর/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে