রাজনীতি কোনও জমিদারি বন্দবস্ত নয়: ভিপি নুর

পটুয়াখালী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪, ১৯:২৬আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৯:২৬

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘রাজনীতি কোনও জমিদারি বন্দবস্ত নয়। উত্তরাধিকার সূত্রে কোনও রাজার ছেলে রাজা হবে, এমপির ছেলে এমপি, মেয়রের ছেলে মেয়র, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে।’

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা খেলার মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জীবন ও রক্তের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণঅধিকার পরিষদ কাজ করছে। আগামী দুই-এক বছরের মধ্যে সংসদ নির্বাচন হবে। নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। গণঅধিকার পরিষদ নতুন রাজনীতিr প্রসারে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ৩৩ বছর প্রধানত দুটি রাজনৈতিক দল পালাক্রমে ক্ষমতায় ছিল। যারা ক্ষমতায় গেছে, তারাই আইন- আদালত দলীয়করণ করেছে। দলীয় নেতাকর্মীরা সুবিধা ভোগ করেছে। দেশের নাগরিকরা সেইভাবে সুযোগ সুবিধা পায়নি। সম্ভাবনাময় পায়রা বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কীভাবে বাণিজ্যিকভাবে আরও গতিশীল করা যায়- কর্মসংস্থানের সুযোগ করা যায় সেটি করা হবে।’

গণঅধিকার পরিষদ কলাপাড়া উপজেলা শাখা এই সভার আয়োজন করেছে। পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও বাংলাদেশ নারী অধিকার পরিষদের সমন্বয়ক ফাতিমা তাসনিম, গণঅধিকার উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, সহ-সভাপতি আবু হানিফ রিদয় ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

/এফআর/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জনগণের টাকায় ডাক্তার হয়ে জনগণকে সেবা দিন: প্রতিমন্ত্রী নুর
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী