ভোলায় ধান সেদ্ধ করার বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

ভোলা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৪, ২০:২৮আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ২০:২৮

ভোলার চরফ্যাশন উপজেলায় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হন। শুক্রবার ভোরে উপজেলার চর আফজাল গ্রামের মুন্সি রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আল আমিন মা‌ঝি (৩০) উপ‌জেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর আফজাল গ্রামের আব্দুল জ‌লিল মা‌ঝির ছে‌লে। আহতরা হলেন আল আমিনের ভাই মো. ফি‌রোজ ও চালকলের মালিক মো. মনির মুন্সি (৪৫)। তাদের প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহ‌তের স্বজনরা জানান, শুক্রবার ভোররাত থে‌কে চালকলের মালিক মো. মনির মুন্সি তার শ্রমিকদের নিয়ে ধান সেদ্ধ করার কাজ শুরু করেন। আল আমিন ছিলেন মিস্ত্রি। সকাল ৬টার দিকে হঠাৎ বয়লার মে‌শি‌নের বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে আল আমিনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন ফি‌রোজ‌ ও মনির মুন্সি।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী বলেন, ‌‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। নিহত ও আহতদের পক্ষের কেউ অভিযোগ করেননি। তাই লাশ ময়নাতদন্তের জন্য না পাঠিয়ে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী