বরিশালে ধর্ষণ ও হত্যার দায়ে দুই যুবককে যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ২১:২৬আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২১:৩১

- বরিশালে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া আইনের আরেকটি ধারায় একই ঘটনায় আসামিদের ১৪ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও  ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গত বুধবার (১৬ মার্চ) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ মো. আবু তাহের এ আদেশ দেন। আসামিদের উপস্থিতিতে ২০ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন বিচারক।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নগরীর পুরান কয়লাঘাট এলাকার মৃত রতন চৌকিদারের ছেলে শাহিন ওরফে হারুন চৌকিদার (২৫) ও হাসেম আলী হাওলাদারের ছেলে রাশেদ হাওলাদার ওরফে হোসেন আলী (২৩)।
আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, নগরীর মমতাজ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সোনিয়াকে (১৫) বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো আসামিরা। এ ঘটনায় সোনিয়ার বাবা আসামিদের পরিবারের কাছে অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ২০১১ সালের ১০ আগস্ট রাতে সোনিয়াকে অপহরণ করে ধর্ষণ করে। এসময় সোনিয়া চিৎকা করলে খাটের সঙ্গে মাথায় আঘাত করে তাকে হত্যা করে তারা। হত্যার পরে তার লাশ ফেলে দেওয়া হয় বাসার পাশের ড্রেনে। পরদিন ১১ আগস্ট সকালে ড্রেন থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার সোনিয়ার বাবা ওই দিনই কোতোয়ালি মডেল থানায় ২ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই বছর ১৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফয়সাল।

/এসএনএইচ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম