ছয় মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব, তার আগে প্রয়োজনীয় সংস্কার: আলাল

বরিশাল প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৫, ০৯:০০আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:০০

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের যে প্রস্তুতি দেখা যাচ্ছে তাতে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব।’

বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় বরিশাল নৌবন্দরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সংস্কার এবং নির্বাচন পাশাপাশি থাকুক। প্রয়োজনীয় সংস্কার আগে করে পরে নির্বাচন দেওয়া যেতে পারে। এরপর যে বিস্তীর্ণ সময় থাকবে সেই সময়টা বাকি সংস্কার হোক। কারণ নির্বাচিত সরকারের কাছে যে প্রভাব-ক্ষমতা থাকে তা অনির্বাচিত সরকারের কাছে থাকে না।’

আলাল বলেন, ‘বর্তমানে দেখা যাচ্ছে, প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পিছপা হচ্ছে সরকার। তাই আমরা চাচ্ছি, নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকার যদি বিএনপির প্রতিকূলে দাঁড়ানো কোনও রাজনৈতিক দল হয়, তবু নির্বাচিত সরকার দরকার।’

অন্যান্য রাজনৈতিক দল মনে করে নির্বাচন যত বিলম্ব হবে বিএনপির জনপ্রিয়তা তত কমবে। এ বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বহু মতের যেখানে সমন্বয় ঘটে সেটাই গণতন্ত্রের প্রকৃত রূপ।’ সুতরাং অন্যসব রাজনৈতিক দল যা কিছু চাইবে তা বিএনপির বিপক্ষে যাবে এমনটা মনে করেন না তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের