বরিশালে টিসিবির স্মার্টকার্ড বিতরণ জটিলতায় আটকে আছে পণ্য

বরিশাল প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৫, ১২:০৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১২:০৬

সঠিক তথ্য-উপাত্ত না থাকা এবং একই পরিবারে একাধিক কার্ড থাকায় বরিশাল সিটি করপোরেশন ও জেলার ১০ উপজেলায় ৮০ হাজার ৪২৬টি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ড বাতিল করা হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশনে ৫৮ হাজার ৪২৬টি এবং ১০ উপজেলায় হচ্ছে ২২ হাজার কার্ড বাতিল হয়েছে।

এদিকে, বরিশাল নগরীতে নতুন ৩১ হাজার ৫৭৪টি এবং ১০ উপজেলায় ১ লাখ ৭ হাজার টিসিবির স্মার্টকার্ড প্রস্তুত থাকলেও তা এখনও বিতরণ করা হয়নি। এ কারণে এ মাসের পণ্যও ছাড়তে পারছে না টিসিবি। অপেক্ষা স্মার্টকার্ড বিতরণের।

টিসিবির বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মণ্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারা দেশের মতো বরিশাল সিটি করপোরেশন এবং জেলার ১০ উপজেলায় তথ্য-উপাত্ত সঠিক না থাকায় এবং একই পরিবারের নামে-বেনামে একাধিক কার্ড থাকায় তা বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে এখন যারা টিসিবির আওতাভুক্ত হবে তাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। সংগ্রহ করার সঙ্গে সঙ্গে তাদের নামে টিসিবির স্মার্টকার্ড ইস্যু হবে।’

তিনি আরও জানান, এবার আর একই পরিবারে একাধিক কার্ড থাকবে না। এমনকি যাদের ক্রয়ক্ষমতা রয়েছে তারা টিসিবির পণ্য পাবে না। ধাপে ধাপে এ কার্ড দেওয়া হবে। তবে এখনও কার্ড বিতরণ করা হয়নি। বিতরণের দায়িত্বে রয়েছে সিটি করপোরেশন। কার্ড বিতরণ করা হলে টিসিবি পণ্য বিতরণও শুরু হবে।

এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, ‘যারা কাউন্সিলরের দায়িত্বে রয়েছেন তারা টিসিবির কার্ড বিতরণ করবেন।’ কেন এখনও কার্ড বিতরণ করা হয়নি সে বিষয়টি দেখবেন বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য
তেলের দাম বাড়ালো টিসিবি, ঈদ উপলক্ষে ৭২০ ট্রাক সেল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে