পিরোজপুরে যুবককে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৫, ১৬:৩৭ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৬:৩৭

পিরোজপুরের নেছারাবাদে যুবককে হত্যার দায়ে চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ জানুয়ারি) পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তার আলম এ আদেশ দেন।

রায় ঘোষণার সময়ে দুই আসামি আদালতে উপস্থিত থাকলেও বাকি দুজন ছিল পলাতক।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- রফিকুল ইসলাম (৫৫), জসিম আকন (৪৫), আ. জব্বার হিরু (৭০) ও খোকন মোল্লা (৫০)। রায় ঘোষণার সময় আসামি রফিকুল ও জসিম পলাতক ছিল।

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালে হারুন অর রশিদ (৩৫) বরিশাল অ্যাকাউন্স অফিসে এমএলএসএস পদে চাকরি করতেন। তার সঙ্গে কমবেশি টাকা থাকতো, এটা সবাই জানতেন। ঘটনার রাতে হারুন তার এলাকায় আসার পথে নেছারাবাদের সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী গ্রামের একটি খালের পাশে আসলে আসামিরা তার পথরোধ করে তার কাছ থেকে ৬ হাজার টাকা হাতিয়ে  নেয়। এরপরে তাকে হত্যা করে খালের পাশে ফেলে রেখে চলে যায়।

এ ঘটনায় ২০০৬ সালের ২৭ অক্টোবর সারেংকাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াহিদ হাসান বাবু জানান, ২০০৬ সালে নেছারাবাদ উপজেলার সারেংকাঠী গ্রামে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়ার মামলায় তদন্ত কর্মকর্তা চার জনকে অভিযুক্ত করে  আদালতে চার্জশিট প্রদান করেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাদের আরও ৬ মাস সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

রায় ঘোষণাকালে আ. জব্বার হিরু ও খোকন মোল্লা আদালতে উপস্থিত ছিল। বাকি দুই আসামি পলাতক রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব