ব্যক্তিগত বিরোধে যুবদল-শ্রমিক দলের সংঘর্ষ, অফিস ভাঙচুর

ভোলা প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ১৭:৩৬ আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৭:৩৬

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদল ও শ্রমিক দলের কর্মীদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে এ ঘটনা ঘটে।

তবে এঘটনায় ৪ জনকে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন আব্দুর রহমান, বেলাল, রাকিব ও জসিম।

হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনির জানান, ৮ শতাংশ জমি নিয়ে সিরাজ নামের জনৈক ব্যক্তির সঙ্গে তার বিরোধ চলমান। কিন্তু শ্রমিক দলের সাবেক সভাপতি শাহীন অবৈধ অর্থের বিনিময়ে তার সমর্থিতদের নিয়ে সিরাজের পক্ষে কাজ করছেন। বৃহস্পতিবার রাত ৮টায় শাহীনের নেতৃত্বে সুমন, সোহেল, জামাল দফাদারসহ ৩০-৩৫ জন হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদলের ইউনিয়ন কার্যালয় ভাঙচুর করে নেতাকর্মীদের উপর অতর্কিত হামলায় চালায়। হামলায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন তিনি।

হামলার অভিযোগ অস্বীকার করে শাহীন বলেন, ‘মনিরের সঙ্গে আমার কোনও বিরোধ নাই। তিনি আলম গ্রুপে করে আর আমি নয়ন গ্রুপে রাজনীতি করি। মনির অতিরঞ্জিত করে এ কারণে স্থানীয় নেতাকর্মীদের তোপের মুখে পড়েছে। মনির নিজেই তার অফিস ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে।’

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, এ বিষয়ে কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
চাঁদা না পেয়ে দুই আ. লীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিলেন কথিত যুবদল কর্মী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব