এই সরকার ৩-৪ বছর থাকতে পারলে, সিঙ্গাপুর হওয়ার পথে এগিয়ে যাবে বাংলাদেশ: ফুয়াদ

বরিশাল প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৫, ২০:০৩আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ২০:০৩

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে এতো জনসমর্থন নিয়ে এর আগে কোনও সরকার আবির্ভূত হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিন-সাড়ে তিন বছরের সরকার পরিচালনার পরে সবচেয়ে সফল সরকার হবে প্রফেসর ড. ইউনূসের। এটি সময়ের ওপর নির্ভর করবে। এই সরকার যদি ঐক্যমতের ভিত্তিতে ২-৩-৪ বছর থাকতে পারে, তাহলে আমাদের মাঝে সিঙ্গাপুর, মালয়েশিয়া হওয়ার যে আকাঙ্ক্ষা ছিল, সেই পথে অনেকটা এগিয়ে যাবে।’

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বরিশাল প্রেসক্লাবে ঈদ উপলক্ষে এবি পার্টির উদ্যোগে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবি পার্টির জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘রাজনৈতিক দলগুলো গত ১৬-১৭ বছর ধরে বলে আসছে ভোট, নির্বাচন ও গণতন্ত্র চাই। আর তরুণদের আকাঙ্ক্ষা যেগুলো দেয়ালে দেয়ালে লেখা হয়েছে, সেখানে অবিলম্বে নির্বাচনের কথা বলা নেই। তরুণদের আকাঙ্ক্ষা ভিন্ন হলেও মর্যাদার জায়গায় দুটিই সমান। রাজনৈতিক দলের আকাঙ্ক্ষাগুলো যেমন ন্যায্য, তেমনি তরুণদের সংস্কারের দাবিগুলোও ন্যায্য।’

তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর কী ধরনের জোট হচ্ছে, তা বোঝা যাবে। বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের সরকারের প্রস্তাবনা আছে। তাদের সঙ্গে আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গে নিয়ে জোট করার আলোচনা চলছে। ইসলামি দলগুলো জোট করার আলোচনায় রয়েছে। তবে এবি পার্টি কোন জোটে যাবে, তা এখনও সিদ্ধান্ত হয়নি। তবে ৩০০ আসনের মধ্যে ৩৫-৫০টিতে এবি পার্টি মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করছে। এটি নির্ভর করছে নির্বাচন কোন ফরম্যাটে হবে, তার ওপর। জোটবদ্ধ হলে প্রার্থী পরিবর্তন এবং আসন ছেড়ে দেওয়ার প্রয়োজন হতে পারে। সেই অংক এখনও চলছে। দল থেকে দুটি আসনে নির্বাচন করার তাগিদ রয়েছে আমার। সেক্ষেত্রে বরিশাল-৩ এবং ঢাকার একটি। তবে আমি বরিশাল-৩ আসনে প্রার্থী হতে চাই।’

মতবিনিময় সভায় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি