ভাড়া বেশি নেওয়ায় বরিশালে ৩ বাসের কাউন্টারে জরিমানা

বরিশাল প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৫, ০৯:০৯আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:০৯

বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে বিআরটিএ ও জেলা প্রশাসন। ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে এই যৌথ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (৩ এপ্রিল) নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ধারা লঙ্ঘন করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় করিম গ্রুপের গোল্ডেন লাইন পরিবহনের টিকিট কাউন্টারকে ৫ হাজার, একই অপরাধে লাবিবা ক্লাসিক পরিবহনের কাউন্টারকে ৫ হাজার ও হানিফ পরিবহনের টিকিট কাউন্টারকে ৩ হাজার টাকা- মোট তিন টিকিট কাউন্টারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়।

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি