বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ১৭:৫৪আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৭:৫৪

পিরোজপুরে আব্দুল আলিম (৫২) নামে মাদ্রাসার এক ভারপ্রাপ্ত অধ্যক্ষকে গ্রেফতার করে‍ছে পু‌লিশ। শনিবার (৫ এপ্রিল) রাতে পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৫ মার্চ আব্দুল আলিমের নামে পিরোজপুর সদর থানায় বিস্ফোরক আইনে মামলা করেন পিরোজপুর পৌরসভাধীন উত্তর শিকারপুর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৪২)। 

আব্দুল আলিম পিরোজপুর সদর উপজেলার ২নং কদমতলা ইউনিয়নের সাতবেকুটিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পিরোজপুর পৌরসভাধীন কুমারখালি মাহমুদিয়া নেছারিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বলেন, আব্দুল আলিমের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় বিস্ফোরক আইনে করা মামলায় শনিবার রাতে পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী