মনপুরায় ছাত্রদল নেতাকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার আরও ৩

ভোলা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১৮:৩০আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৮:৩০

ভোলার মনপুরা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণকাজকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল নেতা মো. রাশেদ হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন মিঝিসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজন হলেন- মো. হালিম মিঝি ও মো. কমির মিঝি।

বুধবার (৯ এপ্রিল) ভোলার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান। এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার গুলশান এলাকা থেকে পলাতক ওই তিন আসামিকে গ্রেফতার করা হয়।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান জানান, ঘটনার পর থেকে প্রধান আসামি গিয়াস উদ্দিনসহ অন্যান্য আসামিরা পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এদের তিন জনকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৯ মার্চ মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুর উদ্দিন মার্কেট এলাকার একটি নির্মাণাধীন বেড়িবাঁধের কাজ নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সেদিন রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনার পরদিন ২০ মার্চ নিহতের বড় ভাই মো. আজাদ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে মনপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। পুলিশ তাৎক্ষণিক ঘটনার সঙ্গে জড়িত মো. রহিম মিঝি, মো. জসিম উদ্দিন মিঝি, আল আমিন ও মামুনসহ চার আসামিকে গ্রেফতার করেন। ঘটনার পর থেকে প্রধান আসামি গিয়াস উদ্দিন মিঝিসহ বাকি আসামিরা পলাতক ছিলেন। এদিকে, আসামিদের গ্রেফতারের দাবিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
রাজবাড়ীতে নারীকে লাথি, গ্রেফতার তিন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২, সবচেয়ে বেশি মিরপুরে 
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন