বাসায় এসে জানায় পরীক্ষা খারাপ হয়েছে, কিছুক্ষণ পর মিললো মরদেহ

কুয়াকাটা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৫, ২১:৩৫আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ২১:৩৫

পটুয়াখালীর আলীপুরে গলায় ফাঁস দিয়ে রিমি আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আলীপুর অগ্রণী ব্যাংকসংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত রিমি চাঁদপুরের বাসিন্দা আ. খালেকের মেয়ে। সে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

নিহত রিমির মা খাদিজা বেগম জানান, আজ পরীক্ষা শেষে রিমি বাসায় এসে পরীক্ষা খারাপ হয়েছে জানায়। দুপুরের খাবার পরে খাবে বলে অন্য রুমে চলে যায়। পরে খাওয়ার জন্য ডাকাডাকির করলে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘর মালিককে খবর দেয়। পরে তারা গিয়ে জানালা দিয়ে দেখে সে নিচে পড়ে আছে। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে তুলাতলী ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে মেডিক্যাল অফিসার জাহিদুল ইসলাম, কলাপাড়া উপজেলা হাসপাতালের টিএইচও ডা. জেএইচ খান লেলিনের বরাত দিয়ে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি