বরিশালে মাঠকর্মীর মৃত্যুর বিষয়ে ব্র্যাকের বক্তব্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ১৯:৫৪ আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৯:৫৫

বরিশালের বাকেরগঞ্জে সুমন ফকির (৩০) নামের এক মাঠকর্মীর আত্মহত্যার ঘটনায় ঋণ পরিশোধের জন্য কোনও ধরনের চাপ দেওয়া হয়নি বলে জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। 

এ বিষয়ে ব্র্যাক জানিয়েছে, গত ২৭ এপ্রিল বাংলা ট্রিবিউনে প্রকাশিত ‘মাঠকর্মী দেখে দরজা বন্ধ করে ফাঁস নিলেন ঋণগ্রস্ত যুবক’ শীর্ষক প্রতিবেদনটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ঘটনাক্রমে মৃত ব্যক্তি ব্র্যাকের একজন সম্মানিত সদস্য। অভ্যন্তরীণ অনুসন্ধানে আমরা জানতে পেরেছি, মৃত ব্যক্তি এবং তার স্ত্রী দুজনেই ব্র‍্যাকের সদস্য এবং প্রতিষ্ঠানের সঙ্গে তাদের অত্যন্ত সুসম্পর্ক ছিল। তারা ব্র‍্যাকে নিয়মিত সঞ্চয় করতেন। তাদের কোনও মেয়াদোত্তীর্ণ বকেয়া ঋণ ছিল না। তাই মৃত ব্যক্তি এবং পরিবারকে ঋণের কিস্তি আদায়ে চাপ দেওয়ার প্রশ্নই ওঠে না। এ ঘটনায় ব্র্যাকের পক্ষ থেকে গভীর শোক ও মৃতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

এর আগে শনিবার (২৬ এপ্রিল) গভীর রাতে সুমন ফকির নামের ওই যুবক ঘরের খুঁটির সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি উপজেলার ফরিদপুর ইউনিয়নের মধ্য ভাতশালা গ্রামের মৃত আবদুল রশিদ ফকিরের ছেলে।

/এএম/
সম্পর্কিত
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া
গাজী নজরুল জামিনে গেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে: বিচারক
দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব