সৎ মা ও দাদিকে হত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

পটুয়াখালী প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ১০:১৯আপডেট : ১৪ জুন ২০২৫, ১০:১৯

পটুয়াখালীতে সৎ মা সাহিদা বেগম (৪৮) ও দাদি কুলসুম বিবিকে (১২৫) দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে আলআমিন (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার ( ১৩ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই যুবক। সে ওই গ্রামের আবদুর রাজ্জাক খানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে আলআমিন তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তাকে ৩ থেকে ৪ দিন আগে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসা হয়। আলআমিনকে পাবনা মানসিক হাসপাতালে প্রেরণের জন্য দুপুরে তার বড় ভাই পরিচয়পত্রের জন্য নারী ইউপি সদস্যের কাছে যান। আর তার বাবা কাজের উদ্দেশে অন্যত্র যান।

এ সুযোগে আলআমিন তার সৎ মা ও  দাদিকে বাড়িতে একা পেয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। পরে বিষয়টি স্থানীয়রা টের পেলে সে দৌড়ে পালিয়ে যায়।

পটুয়াখালী সদর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তে জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী