ময়মনসিংহে ছাত্রদল নেতাকে ‘হত্যা’

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ জুন ২০২৫, ২২:৪১ আপডেট : ১৩ জুন ২০২৫, ২২:৪১

ময়মনসিংহের গৌরীপুরে হুমায়ুন কবীর (২১) নামে এক ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার সহনাটি গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত হুমায়ুন কবীর ওই এলাকার আব্দুল কাউয়ূমের ছেলে এবং সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মনিরুজ্জামান মানিক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে এই ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি করছি।’ 

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি দিদারুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে কাজ করছি। তদন্তের পর এই হত্যাকাণ্ডের মূল কারণ জানা যাবে।’

এদিকে, বিক্ষুব্ধ জনতা এই হত্যার প্রতিবাদে স্থানীয় কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

/এমএএ/
সম্পর্কিত
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
চুয়েটে শাটডাউন, ছাত্রদল নেতাদের নিয়ে তালা ভেঙে নিজ দফতরে ঢুকলেন নতুন উপাচার্য
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
সর্বশেষ খবর
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডলারের দর
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার