এক ইলিশের দাম প্রায় ৯ হাজার টাকা

কুয়াকাটা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪

কুয়াকাটায় এক জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের এক ইলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাছটি আলীপুর মৎস্য আড়তের মনি ফিশে নিয়ে আসলে ডাকের মাধ্যমে ১ লাখ ৪২ হাজার টাকা মণ দরে প্রতি কেজি ৩ হাজার ৫৫০ টাকা দরে ৮ হাজার ৮৫০ টাকায় বিক্রি হয়েছে। এর আগে, গত সোমবার (৮ সেপ্টেম্বর) কুয়াকাটা বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে।

মাছটি নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারীরা পিএম মুসা কিনে নেন। মাছটি গাজীপুরের এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাসায় পাঠাবেন তিনি।

জেলে মাসুম বিল্লাহ বলেন, ‘বঙ্গোপসাগরে পেতে রাখা জাল তুলতেই মাছটি উঠে আসে। আজ দুপুরে আলীপুর বাজারে নিয়ে আসার পরে নিলামে ৮ হাজার ৮৫০ টাকায় বিক্রি করেছি।’

কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী মুসা বলেন, ‘এত বড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে। তাই আমি নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করে গাজীপুরের এক যুক্তরাষ্ট্রপ্রবাসী ভাইয়ের বাসায় পাঠাবো।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
জেলেদের জালে কত প্রজাতির মাছ, কয়টি আপনি চেনেন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম