বরগুনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

বরগুনা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৬, ১৪:০৩ আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৪:০৩

বরগুনার পাথরঘাটা উপজেলায় ইমতিয়াজ হোসেন ইমাম নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের পাথরঘাটা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হসিবুল্লাহ হামলার বিষয়টি নিশ্চিত করেন। আহত ইমতিয়াজ হোসেন ইমাম পাথরঘাটার পৌর ছাত্রদলের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমতিয়াজ হোসেন ইমাম রাতে বাসা থেকে খাবার খেয়ে বের হন। পরে তিনি পাথরঘাটা কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে, হঠাৎ পেছন থেকে মুখোশ পরা চার-পাঁচজন মিলে হামলা চালিয়ে তাকে কোপাতে শুরু করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ইমামকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হসিবুল্লাহ বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির নেতাকর্মীদের ওপর প্রকাশ্যে হামলা করা হতো। ওই সময় কারা হামলা করতো তা আমরা জানতাম। কিন্তু বর্তমানে আমাদের নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলা হচ্ছে। গত রাতে ছাত্রদল নেতা ইমামের ওপর মুখোশ পরে গুপ্ত হামলা চালিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এতে তার হাত, পা এবং বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়। যারা বর্তমানে গুপ্ত রাজনীতি করছেন তারাই এ হামলা চালিয়েছে বলে আমাদের মনে হয়।

পাথারঘাটা থানার ওসি মংচেনলা বলেন, ইমতিয়াজ হোসেন নামে এক ছাত্রদল নেতার ওপর হামলা চালানোর খবর পেয়েছি। কারা এ হামলা চালিয়েছে তা উদঘাটন করতে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত আমরা ভুক্তভোগী পরিবার বা অন্য কারও কোনও লিখিত অভিযোগ পাইনি।

/এফআর/
সম্পর্কিত
এই বেদেপল্লিতে এতই মাদক বিক্রি হয়, রাখতে হয়েছে টাকা গণনার মেশিন
বন্ধুর বোনকে আটকে রেখে ধর্ষণ, আদালতে স্বীকার করলো দুই আসামি
ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
প্রেম করে চাকরি হারাচ্ছেন মাসে ৩৮ কোটি টাকা বেতনের সিইও
প্রেম করে চাকরি হারাচ্ছেন মাসে ৩৮ কোটি টাকা বেতনের সিইও
গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা
গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা
এই বেদেপল্লিতে এতই মাদক বিক্রি হয়, রাখতে হয়েছে টাকা গণনার মেশিন
এই বেদেপল্লিতে এতই মাদক বিক্রি হয়, রাখতে হয়েছে টাকা গণনার মেশিন
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প