জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে হামলার চেষ্টা, যুবক আটক

বরগুনা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ২০:১৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ২০:১৩

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে হামলার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার কক্ষের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম ইব্রাহিম। তিনি বরগুনা সদর উপজেলার বাঁশবুনিয়া গ্রামের বাসিন্দা ইউনুস হাওলাদারের ছেলে। তবে ঘটনার সময় জেলা প্রশাসক তাসলিমা আক্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন না।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হামলার উদ্দেশ্যে এক যুবক জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার কাছে একটি লোহার সরঞ্জাম ছিল। তাকে বাধা দিতে গেলে জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহকারী জহিরুল ইসলাম আহত হন। খোঁজ নিয়ে জানা যায়, ওই যুবক মানসিক ভারসাম্যহীন।

আহত জহিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার পর থেকেই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই যুবক। বারবার জেলা প্রশাসকের খোঁজ নিচ্ছিলেন। অফিস খোলার পর হঠাৎ তিনি ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশের চেষ্টা করেন। সন্দেহ হলে তার কোমরের দিকে হাত দিলে একটি টিউবওয়েল খোলার রেঞ্চ পাওয়া যায়। সেটি জব্দ করার চেষ্টা করলে তার ওপর আঘাত করেন। এতে তিনি আহত হন। পরে কার্যালয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় তাকে আটক করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে ইব্রাহিমকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনও জেলা প্রশাসক কার্যালয় থেকে লিখিত অভিযোগ করেননি কেউ। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী