সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আইনি অনুমোদন প্রক্রিয়া শেষ করেছে তুরস্ক। শনিবার (১৪ নভেম্বর) দেশটির সরকারি গেজেটে সংশ্লিষ্ট আইন প্রকাশের মধ্য দিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
১৩ নভেম্বর তারিখের আইনটি প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। ৫ নভেম্বর পার্লামেন্ট এটি অনুমোদন করেছিল।
গত ৭ আগস্ট মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চুক্তিটি স্বাক্ষর করেন। তিন দেশের মধ্যে সামরিক সমন্বয়, গোয়েন্দা তথ্য বিনিময় ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা জোরদার করাই চুক্তির লক্ষ্য।
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কারণে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এ চুক্তি হয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তায় এর প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছে।
একটি যৌথ কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির সচিবালয়ে চূড়ান্ত অনুসমর্থন দলিল জমা দেওয়ার পর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
মেয়াদ শেষে ইরানের শাসকরা ক্ষমতায় থাকলে আমার পরাজয় হবে: ট্রাম্প