প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের ঘোষণা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬

তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, নতুন খেলোয়াড় তৈরি ও তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

তিনি বলেন, এসব স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির সুযোগ আরও সম্প্রসারিত হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বরিশালে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে ‘বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে করতে হবে। ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে কাজ করে যাচ্ছে।

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে। সেইসঙ্গে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
পরে বরিশাল সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকায় একটি বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এসময় জ্বালানি সংকট মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে এই কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। খবর: বাসস

/আইএএম/
সম্পর্কিত
পাঁচ বছরে ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা
৩০ দেশের ক্লাব নিয়ে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ আয়োজনের ঘোষণা, থাকছেন শাহরুখ খানও
পর্দা উঠলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র
সর্বশেষ খবর
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইসরায়েলের নির্বাচন: বিরোধী জোটের চেয়ে পিছিয়ে নেতানিয়াহু 
ইসরায়েলের নির্বাচন: বিরোধী জোটের চেয়ে পিছিয়ে নেতানিয়াহু 
স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
এক বিভাগেই ২৪ ঘণ্টায় ডেঙ্গু-হামে ৮ জনের মৃত্যু
এক বিভাগেই ২৪ ঘণ্টায় ডেঙ্গু-হামে ৮ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’