সাবেক মন্ত্রী রেজাউল করিমের দুই বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

পিরোজপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ২০:২০ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২০:২০

পিরোজপুরের নাজিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এবং উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটে। শ ম রেজাউল করিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০-৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় অবস্থিত শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর আধঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে নাজিরপুর উপজেলা সদরে থাকা তার অপর বাড়িটিতেও একইভাবে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় হামলার প্রতিবাদে বিক্ষোভ চলছিল। ওই বিক্ষোভের একপর্যায়ে সাবেক মন্ত্রীর বাড়ি দুটিতে হামলার ঘটনা ঘটে। তবে এতে বাড়ি দুটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে হামলার বিষয়ে প্রাথমিকভাবে আমার কাছে সুনির্দিষ্ট কোনও তথ্য ছিল না। অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’

/এএম/ 
সম্পর্কিত
গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিলো দুর্বৃত্তরা, ভেতরে ছিলেন কর্মকর্তারা
ধৈর্যের শেষ আছে, প্রতিটি জায়গায় আ.লীগকে প্রতিহত করা হবে: রিজভী
নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ে ছাই পাশের দোকানও
সর্বশেষ খবর
জুরাইনে তালাবদ্ধ কক্ষ থেকে রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
জুরাইনে তালাবদ্ধ কক্ষ থেকে রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
শিল্পে জ্বালানি সংকট, চাঁদাবাজি ও শিক্ষার দুরবস্থা নিয়ে সংসদে সরব শফিকুর রহমান
শিল্পে জ্বালানি সংকট, চাঁদাবাজি ও শিক্ষার দুরবস্থা নিয়ে সংসদে সরব শফিকুর রহমান
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৫
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৫
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
সর্বাধিক পঠিত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী