ঈদের বিশেষ বরাদ্দের চাল এখনও পাননি চাঁদপুরের এক লাখ সুবিধাভোগী

ইব্রাহিম রনি, চাঁদপুর
২৯ জুন ২০১৬, ১৪:৩৭আপডেট : ২৯ জুন ২০১৬, ১৫:০৭

ঈদ উপলক্ষে চাঁদপুরে প্রায় এক লাখ গরিব মানুষের জন্য উনিশশ’ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। তবে এর বেশিরভাগই এখনও গরিবদের মাঝে বিতরণ হয়নি। ভিজিএফ কার্ডের মাধ্যমে এ বিশেষ বরাদ্দের চাল ঈদের আগে পাওয়ার আশায় রয়েছে চাঁদপুরের ৯৬ হাজার ৬শ’ ৮ জন সুবিধাভোগী।

চাঁদপুর

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুর রহিম জানান, গত ১৪ জুন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে চাঁদপুরের ৮ উপজেলা ও ৭ পৌরসভার জন্য ১ হাজার ৯শ’ ৩২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ বরাদ্দকৃত চাল ৩০ জুনের মধ্যে দরিদ্র মানুষের মাঝে ২০ কেজি করে চাল বন্টন করে তা মন্ত্রী এবং তার মন্ত্রণালয় ও স্ব স্ব এলাকার সংসদ সদস্যকে অবহিত করতে হবে।

এদিকে এ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে গত বছরের তালিকা অনুযায়ীই বিতরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অথচ এই পুরনো তালিকার অনেক কার্ডধারী বেঁচে নেই। অর্থাৎ যাচাই-বাছাই হচ্ছে না। তাছাড়া দলীয় ও স্থানীয় প্রভাবে অনেক প্রকৃত গরিব এই সাহায্য সহযোগিতা পান না বলেও অভিযোগ রয়েছে।

চাঁদপুর জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের তথ্য মতে, চাঁদপুর সদর উপজেলায় ১০ হাজার ৯৭৭ জনের জন্য ২১৯ দশমিক ৫৪০ মেট্রিক টন, ফরিদগঞ্জের ৯ হাজার ৮৮৫ জনের জন্য ১৯৭ দশমিক ৭০০ মেট্রিক টন, হাইমচরে ৩ হাজার ২৮১ জনের জন্য ৬৫ দশমিক ৬২০ মেট্রিক টন, হাজীগঞ্জে ৯ হাজার ৬২২ জনের জন্য ১৯২ দশমিক ৪৪০ মেট্রিক টন, কচুয়ায় ১২ হাজার ৬৪০ জনের জন্য ২৫৩ দশমিক ৮৬০ মেট্রিক টন, মতলব উত্তরে ৭ হাজার ৭৬০ জনের জন্য ১৫৫ দশমিক ২০০ মেট্রিক টন, মতলব দক্ষিণে ১০ হাজার ২৮৫ জনের জন্য ২০৫ দশমিক ৭০০ মেট্রিক টন, শাহরাস্তিতে ৫ হাজার ৯১৯ জনের জন্য ১১৮ দশমিক ৩৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া চাঁদপুর পৌরসভা অঞ্চলে ৪ হাজার ৬২১ জনের জন্য ৯২ দশমিক ৪২০ মেট্রিক টন, হাজীগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের জন্য ৯২ দশমিক ৪২০ মেট্রিক টন, কচুয়া পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের জন্য ৯২ দশমিক ৪২০ মেট্রিক টন, শাহরাস্তি পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের জন্য ৯২ দশমিক ৪২০ মেট্রিক টন, মতলব পৌরসভায় ৩ হাজার ৮১ জনের জন্য ৬১ দশমিক ৬২০ মেট্রিক টন, ছেংগারচর পৌরসভার ৩ হাজার ৮১ জনের জন্য ৬১ দশমিক ৬২০ মেট্রিক টন এবং ফরিদগঞ্জ পৌরসভায় ১৫শ’ ৪০ জনের জন্য ৩০ দশমিক ৮শ’ মেট্রিক টন। প্রতি কার্ডের বিপরীতে ২০ কেজি করে চাল পাবেন গরিব মানুষরা।

এদিকে খোঁজ নিয়ে জানা গেল, এ বিশেষ বরাদ্দের চাল অধিকাংশ ইউনিয়নগুলোতে পৌঁছানো হয়নি এবং বণ্টন হয়নি।

হাইমচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল জানান, আমি গত রবিবার ডিও পেয়েছি এবং মাল বিতরণের জন্য নির্দেশ দিয়েছি। তবে এখনও সেটি বিতরণ হয়েছে কিনা তা খবর জানি না।

আলগী দক্ষিণ ইউনিয়নের সচিব বশিরউল্যা জানান, গত বছরের ৯৯৭ জনের তালিকাই এবার দিয়েছি। তবে মাল এখনও বিতরণ হয়নি। তবে তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান আবুল বাশার আমাকে ওই তালিকায় বিভ্রান্তি রয়েছে একথা জানিয়ে বলেন, আমরা তালিকা করবো। এ প্রশ্নের উত্তরে তাকে জানিয়েছেন, এটি প্রত্যাহার করে নিলে আমার কোনও সমস্যা নেই।

চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি দেওয়ান শফিকুজ্জামান বলেন, বরাদ্দ এসেছে জানি। তবে চেয়ারম্যানদের জানিয়ে দিয়েছি। এটি ঈদের আগেই বণ্টন হবে।

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা একেএম মজিবুর রহমান জানান, শুধুমাত্র কচুয়া থেকে আমাকে জানানো হয়েছে সেখানে বণ্টন করা হচ্ছে। এছাড়া আর কোথাও বণ্টন হয়েছে কিনা সে খবর আমার কাছে আসেনি। তিনি বলেন, অনিয়ম তো আছেই। অনেক জায়গাতেই দলীয় এবং পছন্দের লোকদের কাছে এসব চাল বণ্টন করার জন্য প্রভাব বিস্তার করেন চেয়ারম্যান এবং দলীয় নেতারা। এছাড়া ওজনেও কম দেওয়া হয় এমন অভিযোগ রয়েছে। তবে এসব দেখভাল করার দায়িত্ব পৌর ও ইউপি চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের।

 /টিএন/

আরও পড়ুন: বাংলাদেশি হজযাত্রীদের ফিঙ্গার প্রিন্ট এবার দেশেই নেওয়া হবে

                    ভারত ফিরছে সনু

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী