লক্ষ্মীপুরে ডাকাতির সময় প্রবাসীর স্ত্রীকে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০১৬, ১০:৫৫আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১০:৫৭

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে ডাকাতির সময় জাকেরা বেগম নামে (৬০)এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত পৌনে ২ টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশ তদন্তের অজুহাতে ডাকাতির ঘটনা অস্বীকার করেছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত জাকেরা ওই গ্রামের আবুধাবী প্রবাসী রুহুল আমিনের স্ত্রী।
এলাকাবাসী জানায়, স্থানীয় ধর্মপুর গ্রামের মেন্দি মিয়ার বাড়ির আবুধাবী প্রবাসী রুহুল আমিনের ঘরে রাত পৌনে ২ টার দিকে মুখোশধারী একদল ডাকাত দোতলা বাড়ির ছাদের দরজা ভেঙে প্রবেশ করে। এসময় রুহুল আমিনের পুত্রবধূ শারমিন আক্তারকে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। বাধা দিতে গেলে তারা জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।  পরে খবর পেয়ে শুক্রবার ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়।

জাকেরা বেগম পুত্রবধূ ও আট মাস বয়সী এক নাতনিকে নিয়ে বাড়িতে থাকতেন বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে পুলিশের এসআই দিপক চন্দ্র জানান, এটি ডাকাতির ঘটনা নয়, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাবে না, পরে গণমাধ্যমকে জানানো হবে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ৬ বছরে নিখোঁজ ৮ 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের