রাস্তার ওপরে গরুর হাট বসতে দেওয়া হবে না: সিএমপি কমিশনার

চট্টগ্রাম প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩০

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার কোরবানির ঈদকে কেন্দ্র করে রাস্তার ওপর কোনও ধরণের গরু-ছাগলের হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার। বৃহস্পতিবার সিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা জানান।
সিএমপি কমিশনারের সভাপতিত্বে সভায় কোরবানির বিভিন্ন হাটের ইজারাদার, প্রাণিসম্পদ কর্মকর্তা, র‌্যাবের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, চট্টগ্রামের ব্যবসায়ীসহ অন্যরা অংশ নেন। সভা থেকে সিএমপি কমিশনার নগরীর বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রতি রাস্তার ওপর হাট বসতে না দেওয়ার বিষয়ে সতর্ক করেন।
ইকবাল বাহার বলেন, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কোরবানির হাট বসানোর জন্য ১০টি জায়গার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৮টি ও বাকি দু’টি হাট বসবে কর্ণফুলী থানা এলাকায়।’
প্রত্যেকটি হাটে নগর পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘ওয়াচ টাওয়ারের মাধ্যমে সারাক্ষণ হাটের ওপর নজরদারি করা হবে। র‌্যাব, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা হাটে টহল দেবেন। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে জাল নোট শনাক্তে মেশিনের ব্যবস্থা করা হবে।’ এছাড়া হাটে পশু চিকিৎসকরাও কাজ করবেন বলেও জানান তিনি।

পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে ইকবাল বাহার বলেন, ‘সঠিক তথ্য ছাড়া কোরবানির পশুবাহী কোনও ট্রাক থামানো যাবে না।’ ব্যাংক কর্মকর্তাদের প্রতি তিনি হাটে সান্ধ্যকালীন ব্যাংকিং ব্যবস্থারও আহ্বান জানান।

/এমও/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের