বান্দরবানের রুমা উপজেলার রিজুক ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজ শিক্ষক তৌফিক সিদ্দিকীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রধান। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে তার লাশ রিজুক ঝর্ণা থেকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করে পুলিশ।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পরিবার নিয়ে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন। তার স্ত্রী ও সন্তান ঝর্ণা থেকে ওপরে উঠে গেলেও তৌফিক উঠতে পারেননি। তাকে উদ্ধারের জন্য পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছিল।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ওয়েবসাইটে দেখা যায়, তৌফিক সিদ্দিকীর সরকারি আইডি নং ১২৪১। তবে এ ব্যাপারে কলেজে ফোন করে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেনি।
আরও পড়ুন-
কুমিল্লায় প্রাইভেট কার খালে, শিশুসহ নিহত ৫
লুই কানের মূল নকশা পেলেই জিয়ার কবর অপসারণ
/এফএস/







