সোমবার নোয়াখালীর ৪৮ ইউপিতে পুনঃনির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

নোয়াখালী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৬, ২২:৪৯আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ২২:৫৩

ইউপি নির্বাচন অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া নোয়াখালীর ৫ উপজেলার ৪৮টি ইউনিয়নের ১২৫টি ভোট কেন্দ্রে ৩১ অক্টোবর পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের সকল প্রস্তুতির কথা বাংলা ট্রিবিউনকে জানালেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. মনির হোসেন।
নোয়াখালীর বিভিন্ন ইউনিয়নে ভোটের দিন সহিংতায় ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটে। কেন্দ্র দখল ও নানা অনিয়মের কারণে নোয়াখালী বিভিন্ন ইউনিয়নের ১২৫টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। এবারও কয়েকটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, পুনঃনির্বাচনে গত বারের চেয়ে দ্বিগুণসংখ্যক আইন শৃঙ্ঘলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনের নিজস্ব দল কাজ করবে। কোথাও কোনও অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। ভোট কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২৪টি টহল দল কাজ করবে।

শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে কি না তা নিয়ে শঙ্কিত সাধারণ ভোটারেরা, এমনটাই জানান বাংলা ট্রিবিউনকে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি