কুমিল্লায় ১৫ বীর নারীকে সংবর্ধনা

কুমিল্লা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৬, ০২:৪৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ০৫:২১

কুমিল্লায় সংবর্ধনা পাওয়া ১৫ বীর নারী

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায়  ১৫ জন বীর নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে কুমিল্লায়। সোমবার বিকালে কুমিল্লা সদরের বেসরকারি উন্নয়ন সংস্থা এইড কুমিল্লার কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। এইড কুমিল্লা ও দিশা সংস্থা যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। তাদের এ সংবর্ধনা জানানো হয়।

বীর নারীদের জীবন নিয়ে ‘বীরাঙ্গনার কথা’নামে বই লেখায় লেখক শাহাজাদা এমরানকেও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো.জাহাংগীর আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মনিরুজ্জামান তালুকদার, শিক্ষাবিদ প্রফেসর আমীর আলী চৌধুরী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.সামছুজ্জামান, শহর সমাজ সেবা কর্মকর্তা মো.মিজানুর রহমান, দিশার নির্বাহী পরিচালক মো.শহিদুল্লাহ ও এইড কুমিল্লার পরামর্শক আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম