ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, কুমিল্লা মেডিক্যাল কলেজ বন্ধ ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৬, ১২:২৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১২:২৭

কুমিল্লা মেডিক্যাল কলেজ কুমিল্লা মেডিক্যাল কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের এই ঘটনা ঘটে। সংঘর্ষের পর কলেজ প্রশাসন অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কলেজ ছাত্রলীগের নওশাদ ও রাহাত গ্রুপের কর্মীরা আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর বুধবার সকালে আবারও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রুপ ক্যাম্পাসে ধারালো অস্ত্র প্রদর্শন করে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, এখানে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত অবস্থায় রয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. আবদুর রব জানান, ‘মঙ্গলবার রাত দেড়টা থেকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বুধবার সকালেও দ্বিতীয় দফা সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি।’

কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মহসিন-উজ-জামান চৌধুরী বলেন, ‘দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্ররা বুধবার বেলা ১১টায় এবং ছাত্রীরা বিকাল ৪টার মধ্যে হল ত্যাগ করবে।’

/এফএস/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের