নির্বাচন কমিশন গঠন বিএনপির কাছে শিখতে হবে না: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫৪

আইনমন্ত্রী আনিসুল হক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বিএনপির সময় আমরা আজিজ  সাহেব নামে একজন প্রধান নির্বাচন কমিশনার দেখেছি। তিনি মাগুরা ও মিরপুরের নির্বাচন করেছিলেন। নির্বাচনের বাবার নাম ভুলিয়ে দিয়েছিলেন। এখন  নির্বাচন কমিশন কীভাবে গঠন করতে হয়  বিএনপির কাছ থেকে শিখতে হবে না।’

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবন্ধীদের জন্য মোবাইল থেরাপি ভ্যান কার্যক্রমের উদ্বোধন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  মন্ত্রী আরও বলেন, ‘আপনাদের (বিএনপি) কথায় নতুন সিইসি পদত্যাগ করবে না। এ নির্বাচন কমিশনই থাকবে। আপনারা (বিএনপি) মানেন আর না মানেন এই নির্বাচন কমিশনের অধীনেই দেশের পরবর্তী সব নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) বানানো হয়নি। সংবিধান ও আইনের মাধ্যমেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই দেশের খ্যাতিমান  লোকদের নিয়ে সার্চ কমিটি গঠন করেছিলেন। সেই সার্চ কমিটির দেওয়া ১০ জনের নাম থেকে রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন।’

প্রতিবন্ধীদের উদ্দেশে  মন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধীরা এখন আর অসহায় নন, তাদের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন।’ প্রতিবন্ধীদের অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনাদের কান্না আমি বহন করবো। আপনাদের জন্য শেখ হাসিনা আছেন, আমিও আছি।’

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুন নাহার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও  আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।
এর আগে মন্ত্রী প্রতিবন্ধীদের জন্য মোবাইল থেরাপি ভ্যান কার্যক্রমের উদ্বোধন এবং ৫০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

/এফএস/

আরও পড়ুন- 


নতুন আসা রোহিঙ্গাদের তালিকা তৈরি হবে ৬ মাসের মধ্যে

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী