ভিন্ন নামে নতুন বিভাগ কুমিল্লাবাসী মানবে না: ড. মোশাররফ

কুমিল্লা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৫

ড. খন্দকার মোশারফ হোসেন ভিন্ন নামে নতুন বিভাগ প্রতিষ্ঠা করা হলে বৃহত্তর কুমিল্লাবাসী কিছুতেই মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘দেশের সুবিখ্যাত জেলা কুমিল্লা। কুমিল্লা নামটির সঙ্গে জড়িয়ে আছে এ অঞ্চলের শত বছরের গৌরবোজ্জল ইতিহাস ও ঐতিহ্য। আর এখানে অতিপুরনো শিক্ষাবোর্ড, মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর সবই কুমিল্লা নামে পরিচিত।’

শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কুমিল্লার নাম বাদ দিয়ে নতুন বিভাগ ময়নামতি ইউনিয়নের নামে নামকরণ করা হলে বৃহত্তর কুমিল্লাবাসী কিছুতেই মেনে নেবে না।’

এ সময় রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি এবং নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি উল্লেখ করে  ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,  ‘এই কমিশন গতানুগতিক, কোন নতুনত্ব নেই। নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। আর এই সহায়ক সরকার গঠনের জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে অবিলম্বে আলোচনা প্রয়োজন। এ জন্য সরকারকেই উদ্যোগী ভূমিকা নিতে হবে।’

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান সভাপতিত্ব করেন। এতে  বিশেষ অতিথি ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ গভর্নিং বডির সভাপতি ড. মো. নুরুল আমিন ও  সভাপতি ড. খন্দকার মারুফ হোসেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের