রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান

কক্সবাজার প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৭

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও দুপুর ১টার দিকে বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে কক্সবাজার জেলা প্রশাসন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ  (আওএম)  রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান

পরিদর্শনের সময় তিনি বলেন, ‘বর্তমানে যেভাবে রোহিঙ্গারা রয়েছেন তাতে তারা কষ্টে দিন কাটাচ্ছেন। রোহিঙ্গাদের যদি সরকার অন্যত্র নিয়ে যেতে চায় তাহলে ওই স্থানটা বসবাসের উপযোগী করেই নিয়ে যেতে হবে। ওখানে যেন এসব রোহিঙ্গাদের মানবাধিকার কোনোভাবে লঙ্ঘিত না হয় তা বিবেচনায় রাখতে হবে।’ একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে জনমত তৈরি করতে কাজ করাই বাংলাদেশের এ মুহূর্তে গুরুত্বপূর্ণ করণীয় বলে মন্তব্য করেন তিনি। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান

মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের শিকার রোহিঙ্গাদের বর্তমান অবস্থা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে এ পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। শনিবার সন্ধ্যার পর কক্সবাজার শহরে ফিরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

/এফএস/

আরও পড়ুন- 

নিষ্ক্রিয়দের ডাকছেন খালেদা জিয়া: বিএনপিতে নতুন হাওয়া

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের