হোটেল থেকে আ.লীগ নেতার মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৭, ১৭:২৭আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৭:৩৩

নিহত ইসমাইল হোসেন কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে মো. ইসমাইল হোসেন (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকাল ৩ টার দিকে শহরের লালদিঘীর পাড়স্থ হোটেল পালংকির ১০৭ নম্বর কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল হোসেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা কমিটির সহ সভাপতি ছিলেন। তার বাড়ি নাইক্ষ্যংছড়ির মহাজন ঘোনা এলাকায়। 

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. কামরুল আজম জানান, গত কয়েকদিন ধরে মোহাম্মদ ইসমাইল ওই হোটেলে অবস্থান করছিলেন। সবশেষ গত রাতে হোটেলের কক্ষে ঢোকার পর আজ  বিকাল পর্যন্ত কোনও সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয় কর্তৃপক্ষ। পুলিশ কক্ষটির দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃতদেটি উদ্ধার করে।

তিনি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

জানা গেছে, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসমাইল মেহেদী নামে একটি একাউন্ট পরিচালনা করে আসছিলেন। ওই একাউন্টে তিনি কয়েকদিন ধরে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে স্ট্যাস্টাস দিয়ে আসছিলেন। সবশেষ শনিবার রাত ৮টার দিকে শফিউল্লাহ নামের এক ব্যক্তি তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল বলে স্ট্যাস্টাস দেন। হোটেল থেকে আ.লীগ নেতার মৃতদেহ উদ্ধার

পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম