লাখো দর্শকের উপস্থিতিতে লাখ টাকার ফুটবল অনুষ্ঠিত নবীনগরে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ০৯:৩২আপডেট : ২২ জুলাই ২০১৭, ০৯:৩২

লাখ টাকার ফুটবল ব্রাহ্মণবাড়িয়ার লাউর ফতেপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। লাখো দর্শকের উপস্থিতিতে শুক্রবার বিকালে ফাইনাল খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।

লাখটাকার ফুটবল টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক ব্যারিস্টার জাকির আহাম্মদ জানান, যুবসমাজকে মাদকসহ নানা অপকর্ম থেকে ফিরিয়ে আনার জন্যেই এই লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রায় এক দশক ধরে প্রতিবছরই এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। খেলায় বিজয়ী দলকে লাখ টাকা পুরস্কার দেওয়া হয় বলেই এই টুর্নামেন্ট এমন নামে পরিচিতি পেয়েছে। প্রতিবছরই এই খেলা আয়োজনের রীতি ধরে রাখার চেষ্টা করবেন বলেও জানান তিনি। লাখ টাকার ফুটবল

এবারের উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন চৌধুরী জাফর উল্লাহ শরাফত। ফাইনাল খেলায় নবীনগর উপজেলার উত্তর দারেরা ফুটবল একাদশ দুই-এক গোলে ইব্রাহিমপুর একাদশকে পরাজিত করে। পরে অতিথিরা উভয় দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেন, ‘ফুটবলের সুদিন এখনও হারিয়ে যায়নি। ফুটবলের ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ জন্যে ফুটবল ফেডারেশন কাজ করছে।’ লাখ টাকার ফুটবল

কুমিল্লা মুরাদনগর থেকে আসা দর্শক মো. লিটন মিয়া ও নবীনগরের ইব্রাহিমপুর গ্রামের আরিফ সরকার, মোশারফ হোসেন জানান,  গ্রামগঞ্জে এখনও ফুটবলের সুদিন যে হারিয়ে যায়নি তারই জানান দিলো নবীনগর উপজেলার লাউর ফতেপুর ফুটবল মাঠের এই খেলা। তারা জানান, লাখো দর্শক মাঠে উপস্থিত ছিলেন। খেলা শুরু হওয়ার আগেই মাঠের উভয় পাশ কানায় কানায় ভরে যায়। দেশি-বিদেশি খেলোয়ারদের ক্রীড়া নৈপূন্য দেখে তারা মুগ্ধ। ফুটবলের ঐতিহ্য ধরে রাখার জন্যে প্রতিবছর যেন এমন আয়োজন করা হয়- আয়োজকদের প্রতি এমন আহ্বানই জানান তারা।

/এফএস/

আরও পড়ুন- সামুদ্রিক মাছ উৎপাদন দুই-তৃতীয়াংশ কমেছে 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের