বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ১৫:৪৪আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৬:১৬

  বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিছিন্ন (ছবি-বান্দরবান প্রতিনিধি)

দুদিনের ভারী বর্ষণের কারণে বান্দরবান-চট্টগ্রাম সড়কে পানি উঠে যাওয়ায় সারাদেশের সঙ্গে বান্দবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গতকাল পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ কৃষি ব্যাংক কর্মকর্তা, পোস্টে মাস্টার, স্বাস্থ্য কর্মী ও ৮ম শ্রেনী পড়ুয়া শিক্ষার্থীকে উদ্ধারের জন্য দ্বিতীয় দিনের মতো কাজ শুরু করেছে উদ্ধারকর্মীরা।

দুই দিনের ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। শহরের শেরে বাংলানগর, ইসলামপুর, কাশেমপাড়ার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। উজানের পানির ঢলে বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়া নামক এলাকায় রাস্তার উপর পানি উঠে যাওয়ায় সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে এই সড়কে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভারী বর্ষণের কারণে বান্দরবানের নিম্নাঞ্চলগুলো প্লাবিত (ছবি- বান্দরবান প্রতিনিধি)

এদিকে বান্দরবান-রুমা সড়কের দলিয়ান পাড়া এলাকায় গতকাল পাহাড় ধসের ঘটনায় ৫ জন নিখোঁজ ছিল। নিখোঁজ ৫ জনের মধ্যে গতকাল বিকেল ৩টার দিকে এক জনের লাশ উদ্ধার হলেও বাকী ৪ জনকে এখনো উদ্ধার করা যায়নি। সোমবার (২৪জুলাই) সকাল থেকে সেনা বাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও রেড ক্রিসেন্টের একটি যৌথ টিম উদ্ধার তৎপরতায় নেমেছে। ভারী বর্ষণ অব্যহত থাকায় উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, কৃষি ব্যাংক, রুমা শাখার কর্মকর্তা গৌতম নন্দি, রুমা উপজেলা পোস্ট মাস্টার রবিউল আলম, রুমা উপজেলা স্বাস্থ্যকর্মী মুন্নি বড়ুয়া ও রুমা সাংগু জুনিয়র হাই স্কুলের ৮ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী মেসিং মারমা।

  বান্দরবান-রুমা সড়ক এলাকায় পাহাড় ধসে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের আহাজারি (ছবি-বান্দরবান প্রতিনিধি)

/জেবি/

আরও পড়তে পারেন: নীলফামারীতে পাটের বাম্পার ফলন: সুদিন ফিরছে সোনালি আঁশে

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের