পাহাড় ধসে নিখোঁজ মুন্নি বড়ুয়ার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
২৫ জুলাই ২০১৭, ১৯:৪২আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৯:৪২

মেয়ের সঙ্গে মুন্নি বান্দরবান রুমা সড়কের দনিয়াল পাড়ার কাছে পাহাড় ধসে নিখোঁজ মুন্নি বড়ুয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার সাদনপুর ইউনিয়ন এলাকায় সাঙ্গু নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (২৫ জুলাই) যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত হয়েছে মরদেহটি নিখোঁজ মুন্নি বড়ুয়ার।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘সোমবার সাঙ্গু নদীতে মরদেহটি ভেসে যেতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে আজ পরিবারের লোকজন এসে মরদেহটি শনাক্ত করে। মরদেহ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

গত ২৩ জুলাই বান্দরবান রুমা সড়কের দনিয়াল পাড়ার কাছে সড়কের ওপর পাহাড় ধসে পড়ে। এ সময় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন বাসের যাত্রীরা সড়কটি পায়ে হেঁটে পার হওয়ার সময় আবারও তাদের ওপর পাহাড় ধসে পড়ে। ঘটনাস্থল থেকে চিংমেনু মারমা (১৮) নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। কিন্তু বাকি চারজনকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের তালিকায় মুন্নি বড়ুয়াও ছিলেন। নিহত মুন্নি বান্দরবানে উপজেলা স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করতেন।

/বিএল/

আরও পড়ুন:
চট্টগ্রামে উদ্ধার মরদেহটি কি পাহাড় ধসে নিখোঁজ মুন্নির?

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের