বৌদ্ধবিহারে ‘চোরের’ হামলায় ভিক্ষুসহ আহত ২

খাগড়াছড়ি প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ১০:২০আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১০:২০

আহত সেবক ও ভিক্ষু খাগড়াছড়ি জেলা শহরের জনবল বৌদ্ধ বিহারে চোরের হামলায় এক ভিক্ষু ও ভিক্ষুর সেবক আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে বিহারে চুরির চেষ্টাকালে বাধা দেওয়ায় ভিক্ষুদের ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছে বিহার কর্তৃপক্ষ। তারা জানান, কয়েকদিন আগেও বিহারের দরজার তালা ভাঙার চেষ্টা হয়েছে।

আহতরা হলেন, বান্দরবানের সুয়ালক এলাকার শলিল তঞ্চগ্যার ছেলে ভান্তে জিনিতা ভিক্ষু (৩২) এবং খাগড়াছড়ির ভাইবোন ছড়া এলাকার দো অং মারমা ছেলে সেবক নিউ মং মারমা (২৫)।

ভিক্ষুর দেওয়া ছবির ভিত্তিতে রাত ১০টার দিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জাহাঙ্গীর আলমকে (২২) আটক করেছে পুলিশ। সে জেলা সদরের সার্কিট হাউজ এলাকার ইসমাইল হোসেনের ছেলে। চোর সন্দেহে আটক ব্যক্তি

ভান্তে জিনিতা ভিক্ষু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত ৮টার দিকে কুকুরের আওয়াজ শুনে বের হয়ে দেখি বিহারে ওঠার রাস্তা দিয়ে একজন আসছে। রাতে কেন বিহারে এসেছে জানতে চাইলে সে পালানোর চেষ্টা করে। তখন তাকে আটকানোর চেষ্টা করলে তার হাতে থাকা লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে আমার সেবক তাকে ধরার চেষ্টাকালে তাকেও আঘাত করে। আমাদের চিৎকারে বিহারের ভেতর থেকে লোকজন এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’ দুই-তিন দিন আগেও রাত ১টার দিকে ভিক্ষু নিবাসের দরজা ভাঙার চেষ্টা করা হয় বলে জানান ভান্তে। 

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক মীর মোশারফ হোসেন জানান, ভিক্ষুর মাথায় আঘাত লেগেছে। আর অন্য জনের বাম পায়ের হাটু ও পায়ের তলায় আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দীন জানান, ভিক্ষুর মোবাইলে ধারণ করা ছবির সূত্র ধরে সদর থানার ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ও এসআই আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এক ঘন্টার মধ্যে সার্কিট হাউজ এলাকা থেকে জাহাঙ্গীর আলম নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির উদ্দেশ্যে বিহারে প্রবেশ করে বলে জানিয়েছে। বিহার কর্তৃপক্ষ এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে।

/এফএস/ 

আরও পড়ুন- আশঙ্কাজনক হারে কমছে সুন্দরবনের বাঘ

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম