সড়কে নিম্নমানের ইট, নির্মাণকাজে এলাকাবাসীর বাধা

কুমিল্লা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ১৯:৩২আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৯:৩২

সড়কে নিম্নমানের ইট, নির্মাণকাজে এলাকাবাসীর বাধা (ছবি: কুমিল্লা প্রতিনিধি) কুমিল্লায় সড়ক সংস্কারে নিম্নমানের ইট ব্যবহার করায় কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী। সোমবার (২৩ অক্টোবর) কুমিল্লা শহরতলীর টমছমব্রিজ-কোটবাড়ি সড়কের বলরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। বিভিন্ন স্থানে গর্তের কারণে যানবাহন আটকে পড়ে। পিচ, ইট সরে গিয়ে সড়কটি মাটির রাস্তায় পরিণত হয়েছে। জায়গায় জায়গায় কাদা-পানিতে একাকার হয়ে আছে। ঘন্টার পর ঘন্টা যানজটেরও সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে সড়ক ও জনপদ বিভাগ এই রাস্তায় ইট বিছানোর উদ্যোগ নেয়। তবে কিছু ইট খুব নিম্নমানের ছিল। হাত থেকে পড়লেই এই ইট ভেঙে যায়। স্থানীয় তরুণ সেলিম ও রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কারও বিপক্ষে নই। তবে খারাপ ইট দিয়ে কাজ করায় প্রতিবাদ জানানো হয়েছে। দীর্ঘক্ষণ কাজ বন্ধ থাকলেও নিম্নমানের ইট ব্যবহার করা হবে না প্রতিশ্রুতিতে আবার কাজ শুরু হয়েছে।’  

এ বিষয়ে সড়ক ও জনপদ অধিদফতর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, ‘এবিষয়ে মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন- মহাসড়ক নয়, যেন মহানরক!

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের