'রোহিঙ্গাদের কাছ থেকে পাওয়া সব তথ্য মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা হবে'

কক্সবাজার প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৭, ১৪:২৫আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৪:৩১

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল (ছবি: প্রতিনিধি) মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছে পাওয়া সব তথ্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন সেদেশের প্রতিনিধিরা। শনিবার (১৮ নভেম্বর) কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন যুক্তরাষ্ট্রের সিনেটর জেফ মার্কলে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল (ছবি: প্রতিনিধি)

শনিবার বেলা ১১টার কিছু পরে আমেরিকার ১০ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এদের মধ্যে দুই জন সিনেটর ও তিন জন কংগ্রেসম্যান ছিলেন। সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পে গিয়ে সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন তারা। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল (ছবি: প্রতিনিধি)

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলে থাকা দুই সিনেটর ও তিন কংগ্রেসম্যান। এসময় জেফ মার্কলে সাংবাদিকদের জানান, রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে নির্যাতনের নানা তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ সফর শেষে তারা মিয়ানমারে যাবেন। ওখান থেকেও তথ্য সংগ্রহ করে যুক্তরাষ্ট্রে ফিরে তা কংগ্রেসে জানাবেন তারা।

উল্লেখ্য মার্কিন প্রতিনিধিরা শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান, কক্সবাজার আসেন শনিবার সকালে। রোহিঙ্গা পরিস্থিতি জানতে চীন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদেরও শনিবার ঢাকায় আসার কথা রয়েছে। এছাড়া রবিবার বাংলাদেশ সফরে আসছেন জার্মানি ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক মন্ত্রী।

/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গা সংকট সমাধানে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
‘শেখ হাসিনার সরকার চুক্তি করেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছে’
প্রথমবার ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের
সর্বশেষ খবর
বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে বিমানের রুট বদলে নতুন পরীক্ষা
বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে বিমানের রুট বদলে নতুন পরীক্ষা
যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাস মজুতের সন্ধান পেলো ইরান
যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাস মজুতের সন্ধান পেলো ইরান
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা
বাংলাদেশ থেকে কর্মী নেবে ব্রুনাই
বাংলাদেশ থেকে কর্মী নেবে ব্রুনাই
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি