বাস ধর্মঘটের কারণে বিপাকে হিলি দিয়ে আসা যাত্রীরা

হিলি প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৭, ১৩:৪১আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ১৩:৫২

হিলি স্থলবন্দর থেকে সব রুটে যান চলাচল বন্ধ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভাঙচুরে ক্ষতিগ্রস্ত যানবাহনের ক্ষতিপূরণ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে দিনাজপুরে। একারণে হিলি স্থলবন্দর থেকেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভারত থেকে বাংলাদেশে আসা যাত্রীরা বাস না পেয়ে বিপাকে পড়েছেন। তবে বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন চালু রয়েছে।

ধর্মঘটের কারণে বাস না চলায় বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে বিকল্প পন্থায় হিলি-বগুড়া, হিলি-জয়পুরহাট রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ভারত থেকে বাংলাদেশে আসা যাত্রীদের অনেকে ইমিগ্রেশন চেকপোস্টসহ বিভিন্ন কাউন্টারে বাসের অপেক্ষা করছেন। আবার কেউ কেউ বিকল্প পন্থায়ও গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। হিলি স্থলবন্দর থেকে সব রুটে যান চলাচল বন্ধ

পরিবহন শ্রমিক ইউনিয়ন হিলি (বাস) শাখার সাধারণ সম্পাদন মিলন হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে বাসশ্রমিকদের কথা কাটাকাটি থেকে সংঘর্ষ হয়। পরে ছাত্ররা দুটি বাস পুড়িয়ে দেয়। সেই ঘটনায় বাস মালিক ও শ্রমিকদের যৌথ আহ্বানে জেলা নেতাদের নির্দেশে আন্তঃজেলা পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে হিলি স্থলবন্দর থেকে সব রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক